About

.

Bursitis বার্সিটিজ

 
Signs and Symptoms

1. Pain and swelling in or near a joint.
2. In bursitis of the shoulder, pain moving into the neck arms, or fingers.
3. Fever, if caused by infection.

What to do now
1. Rest the painful area.
2. When pain starts hold an ice pack on the spot for 20 minutes, three to four times a day for two days, to reduce swelling. After two days, or if pain keeps coming back, apply warmth for 15 to 20 minutes, three to four times a day, to relieve the pain.
3. Take an over-the-counter and anti-inflammatory such as aspirin or ibuprofen to relieve pain and reduce swelling.

When to call a doctor
1. If your temperature is over 101 digress or if the skin around the affected area turns red and swollen; you may have an infection of the bursa.
2. If pain or swelling continues for more than two weeks despite rest and home care; you may have chronic bursitis or the onset of arthritis.

How to prevent it
1. Exercise regularly. Warm up before exercise; cool down afterward.
2. Wear protective stuff when you’re playing contact sports.
3. Avoid extremely repetitive or strenuous activities such as hammering or digging soil.
4. If you have to do repetitive work, change your position often and take five-to ten minute breaks every hour.
5. To prevent bursitis in the feet, don’t wear high heels or badly worn shoes.
6. To avoid bursitis in the hip, sit on cushioned chairs.
7. Regular stretching or yoga can help prevent damage to bursae.
  লক্ষণ ও উপসর্গ
১. কোন অস্থিহসংযোগে ব্যথা এবং ফুলে ওঠা|
২. ঘাড়ে বার্সিটিজ হলে সে ব্যথা গলা বেয়ে হাত এবং হাতের আঙ্গুলের দিকে বাহিত হয়।
৩. ঘা-এর কারণে জ্বর আসা
কী করা উচিত
১. পীড়াদায়ক স্থা
নটিতে কোন চাপ প্রয়োগ করবেন না, বরং সে স্থানটিকে বিশ্রাম দিন।
২. যখন ব্যথা শুরু হয় তখন বরফের টুকরো
স্থানটিতে ২০ মিনিটের জন্যে চেপে রাখুন, এবং দৈনিক তিন থেকে চারবার এরকম করুন, এতে করে ফুলে ওঠা রহিত হবে। দুই দিন পর, যদি ব্যথা আবারও ফিরে ফিরে আসতে থাকে সেক্ষেত্রে পনেরো থেকে বিশ মিনিটের জন্যে কোন উষä কাপড় আক্রান্ত স্থানটিতে চেপে ধরে রাখুন, এটাও প্রতিদিন তিন থেকে চারবার করবেন, এতে করে ব্যথা কম হবে।
৩. প্রদাহ রোধ করে এরকম চেনা ওষুধ যেমন এ্যাসপিরিন কিংবা ইবুপ্রোফেন সেবন করতে পারেন। এতে করে আপনার ব্যথা কিংবা ত্বকের ফুলে ওঠা রোধ হবে।

কখন ডাক্তার দেখাবেন
১. যদি আপনার গায়ের তাপমাত্রা ১০১ ডিগ্রীর উপরে থাকে এবং আক্রান্ত
স্থানের চারপাশের ত্বক লাল হয়ে ওঠে এবং ফুলে ওঠে; সেক্ষেত্রে আপনি হয়তো বুর্সার ঘায়ে আক্রান্ত হয়েছেন।
২. যদি ঘরোয়া চিকিৎসার পরও ব্যথা এবং ফুলে ওঠা দুই সপ্তাহেও ভালো না হয়; সেক্ষেত্রে আপনার হয়তো দীর্ঘþহায়ী বা ক্রনিক বার্সিটিজ হয়েছে, কিংবা আপনি বাতে আক্রান্ত হতে চলেছেন।

কীভাবে প্রতিরোধ করবেন
১. নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম শুরু করার আগে নিজেকে কিছুটা হালকা দৈহিক নড়াচড়ার মাধ্যমে উষä বা চাঙ্গা করে নিন। এবং ব্যায়াম শেষে বিশ্রাম গ্রহণ করুন।
২. যখন কোন খেলাধুলা করবেন তখন বিপদজনক পরিস্থি
তির হাত থেকে রক্ষা পেতে নিরাপত্তাসূচক পোশাকগুলো পরে নিন।
৩. খুবই কষ্টসাধ্য এবং পুন:পুন: করতে হয় এমন কাজগুলো বর্জন করে চলুন, যেমন: হাতুরি পেটানো, কিংবা মাটি কাটা।
৪. যদি আপনাকে এই ধরনের কাজগুলো করতেই হয় সেক্ষেত্রে আপার অবস্থান পরিবর্তনের জন্যে প্রতি ঘন্টায় অন্তত ৫ থেকে ১০ মিনিটের জন্যে বিরতি নিন।
৫. পায়ে যাতে বার্সিটিজ না হয় সেজন্যে খুবই মলিন এবং ছেড়াছোটা জুতো পড়বেন না এবং হাইহিল বর্জন করে চলবেন।
৬. নিতম্বে বার্সিটিজ হওয়া রোধ করার জন্যে গদিযুক্ত চেয়ারে বসুন।
৭. বার্সির ক্ষতি রোধ করার জন্যে নিয়মিত যোগব্যায়াম কিংবা হাত পা মেলে ধরে শরীর চর্চা করুন।

Arthritis বাত

 
Signs and Symptoms

Osteoarthritis:
1. Joint pain that gets worse by movement.
2. Stiffness in the morning.
3. Knobby growths on the joints of the fingers.
Rheumatoid arthritis:
1. Painful, swollen, red joints that may feel warm.
2. Low fever, loss of appetite, and weight loss; feeling sick.
3. Skin lumps, usually on the elbows, fingers, or buttocks.
4. Dry eyes and mouth.
5. Stiffness in the morning.
Gout:
1. Severe, sudden pain in a joint, often the wrist, big toe, or knee.
2. Redness, swelling around joint.
3. Fever.
What to do now
1. For rheumatoid arthritis, take aspirin, or the anti-inflammatory pain reliever recommended by a doctor.
2. Apply heat or cold packs to painful or stiff joints.
3. Take warm baths.
4. Apply cream or lotion containing capasaicin or salicylate for pain relief.
5. Don’t grip objects tightly for long periods.
6. Take plenty of rest.

When to call a doctor
1. If you develop joint pain or stiffness that interfares with normal activities.
2. If you have fever or chills along with other arthritis symptoms.
3. If you develop the acutely painful symptoms of gout.
4. If your arthritis is not improving.
How to prevent it
Osteoarthritis:
1. Maintain a healthy weight; this lessens the pressure on weight-bearing joints.
2. Exercise regularly and moderately to keep your muscles and bones strong.
3. Avoid repetitive activities, such as typing, that lead to joint overuse.
4. Maintain good posture; it lessens the stress on joints.
Rheumatoid arthritis:
There’s no known prevention for rheumatoid arthritis.
Gout:
1. Maintain a healthy weight; this lessens the pressure on weight-bearing joints.
2. Don’t fast; fasting can raise levels of uric acid.
3. Don’t drink heavily (alcoholic drinks or other beverages).
4. Control high blood pressure.
5. Avoid protein-rich foods such as organ meats and dried beans, which are all associated with gout.
6. Drink plenty of water.
  লক্ষণ ও উপসর্গ
অস্টেয়োআর্থরিটিস বা গেঁটেবাত:
১. অস্থিসংযোগে ব্যথা এবং চলাচলের ফলে ব্যথার তীব্রতা বৃদ্ধি পাওয়া|
২. সকালবেলায় জড়তা বা অসাঢ়তার অনুভব|
৩. আঙ্গুলের অ
স্থিসংযোগে মাংসপিণ্ডের বৃদ্ধি পাওয়া বা জন্ম নেয়া|
পুরোনো ও দীর্ঘস্থা
য়ী গ্রন্থিবাত বা রামাটয়িড আর্থরিটিস:
১. অ
স্থিসংযোগে পীড়া, ফুলে ওঠা এবং লাল হয়ে ওঠা, এবং আক্রান্ত স্থানে স্পর্শ করলে উষäতা অনুভূত হওয়া|
২. হালকা জ্বর, খাবারের প্রতি অনীহা, ওজন কমে যাওয়া, অসু
স্থবোধ হওয়া|
৩. ত্বকে পিণ্ডের মতো মাংস জমে ওঠা, বিশেষত কুনুইয়ে, আঙ্গুলে কিংবা নিতম্বে।
৪. মুখ ও চোখ শুষ্ক হয়ে ওঠা।
৫. সকালবেলায় জড়তা বা অসাঢ়তার অনুভব|
গেঁটেবাত:
১. হঠাৎ করে কোন অ
স্থিসংযোগে তীব্র ব্যথা অনুভূত হওয়া, প্রায়ই কুনুইয়ে, পায়ের বুড়ো আঙ্গুলে কিংবা হাটুতে এই ব্যথা অনুভূত হয়।
২. অ
স্থিসংযোগের চারপাশে ফুলে ওঠা এবং লাল হয়ে ওঠা|
৩. জ্বর থাকা|

 কী করা উচিত

১. রামাটয়িড আর্থরিটিসের জন্যে এ্যাসপিরিন সেবন করুন, কিংবা প্রদাহ-নিরোধোক ব্যথা নিরাময়কারী ওষুধ ডাক্তারি পরামর্শ অনুযায়ী সেবন করুন।
২. পীড়াদায়ক কিংবা অসাঢ় অþিহসংযোগে গরম বা ঠাণ্ডা কোন কাপড় চেপে ধরে রাখলে ব্যথা কম হবে।
৩. উষন্ন জলে স্নান করুন।
৪. যেসব ক্রিম বা লোশনে ক্যাপাসাইসিন কিংবা সালিসাইলেট রয়েছে সেগুলো আক্রান্ত স্থা
নে মাখলে ব্যথা কম হবে।
৫. বেশি সময়ের জন্যে কোন বস্তু বা জিনিস পত্র খুব শুক্ত করে মুঠি করে ধরবেন না।
৬. প্রচুর পরিমাণে বিশ্রাম গ্রহণ করুন।

কখন ডাক্তার দেখাবেন
১. যদি আপনার অ
স্থিসংযোগে ব্যথার জন্ম হয় কিংবা অসাড় হয়ে ওঠে এবং দৈনন্দিন কাজকর্ম ব্যহত হয়।
২. যদি আপনার জ্বর থাকে, শরীরে কাঁপুনি হয় এবং বাতের অন্যান্য লক্ষণগুলোও থাকে।
৩. যদি আপনার শরীরে গেঁটেবাতের তীব্র পীড়াদায়ক লক্ষণগুলোর আবির্ভাব ঘটে|
৪. যদি আপনার বাতের কোন পরিবর্তন কিংবা উন্নতি না হয়।

কীভাবে প্রতিরোধ করবেন

অটেয়োআর্থরিটিস:
১. শরীরের স্বাভাবিক ওজন বজায় রাখুন; ফলত: যেসব অ
স্থিসংযোগগুলো শরীরের ওজন ধারণ করে থাকে, সেগুলোর উপর চাপ কম পড়বে।
২. নিয়মিত শরীর চর্চা করুন তবে মাত্রাতিরিক্ত করবেন না, এতে করে আপনার অ
স্থি এবং পেশি মজবুত ও শক্ত হয়ে উঠবে।
৩. পুন:পুন: একইরকম যে কাজগুলো যেমন টাইপ করা, ইত্যাদি পরিহার করে চলুন, কেননা এগুলো অ
স্থিসংযোগের উপর বেশি চাপ প্রয়োগ করে এবং অতি ব্যবহারের কারণে সেগুলো দুর্বল হয়ে ওঠে।
৪. অ
স্থিসংযোগগুলোকে ভালো অবþহানে রাখুন; এটা সংযোগগুলোর উপর চাপ কম করে।
রামাটয়িড আর্থরিটিস:
রামাটয়িড আর্থরিটিসের কোন জ্ঞাত প্রেতিরোধ ব্যবþহা নেই।

গেঁটেবাত:

১. শরীরের স্বাভাবিক ওজন বজায় রাখুন; ফলত: যেসব অ
স্থিসংযোগগুলো শরীরের ওজন ধারণ করে থাকে, সেগুলোর উপর চাপ কম পড়বে।
২. না খেয়ে থাকবেন না, কেননা না খেয়ে থাকলে ইউরিক এসিডের পরিমাণ বেড়ে যায়।
৩. বেশি পান করবেন না (মদ এবং অন্যান্য পানীয় সামগ্রী)|
৪. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।
৫. প্রোটিনসমৃদ্ধ খাবার পরিত্যাগ করুন, যেমন মাংস, এবং শুকনো শিমের বিচি; এসব খাবারও গেঁটে বাতের জন্যে দায়ী।
৬. প্রচুর পরিমাণে পানি পান করুন।