About

.

Croup: Throat cough and breathing difficulty and swelling disease in children শিশুদের গলা ফোলা রোগ কাশি ও শ্বাস কষ্ট

 লক্ষণ ও উপসর্গ

১. জোরে, শব্দ করে কাশি হওয়া|

২. শ্বাস নিতে কষ্ট হওয়া|

৩. শ্বাস নেবার সময় শন শন শব্দ হওয়া|

৪. গলার স্বর কর্কশ হয়ে ওঠা বা ভেঙ্গে যাওয়া|

৫. মাঝে মধ্যে ১০৪ ডিগ্রীরও বেশি জ্বর আসা|

 

কী করা উচিত

১. আপনার শিশুকে আদ্র বাতাসে নিয়ে গিয়ে শ্বাস নিতে দিন, সেটা করতে এক বল ফুটন্ত পানির উপর নিরাপদ দূরত্বে তাকে ধরে রেখে শ্বাস নেয়াতে পারেন, কিংবা কোন আদ্রতাকারী যন্ত্র বা হিউমিডিফায়ার-এর সামনেও নিয়ে যেতে পারেন, কিংবা তাকে উষä জলে স্নান করাতে পারেন। এতে করে আপনার শিশুর শ্বাস প্রক্রিয়া ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই স্বাভাবিক হয়ে ওঠার কথা।

২. আপনার শিশুকে ঘরের বাইরে নিয়ে যান অন্তত কয়েক মিনিটের জন্যে। বাইরে যদি ঠাণ্ডা থাকে সেক্ষেত্রে তাকে গরম পরিধেয় পরিয়ে দিন।

৩. ঠাণ্ডা, আদ্র বাতাস, বিশেষত রাতের বেলায় শ্বাস নেয়াকে সহজ করে তোলে। গাড়ির কাচ খুলে দিয়ে চালালেও শ্বাস নিতে সুবিধা হয়।

৪. আপনার শিশুকে সোজা ভাবে বসিয়ে রাখুন এতে করে তার শ্বাস নিতে সুবিধা হবে।

৫. নিজেকে শান্ত রাখুন এবং একই সাথে আপনার শিশুকেও শান্ত রাখার চেষ্টা করুন। কান্নাকাটি এই সমস্যাকে আরও গুরুতর করে তোলে।

 

কখন ডাক্তার দেখাবেন

১. যদি আপনার শিশুটি শ্বাস নেবার সময় বুকে খুব জোরে তীক্ষî শব্দ হয় কিংবা নাক দিয়ে হিস হিস শব্দ হয়।

২. যদি আপনার শিশুর শ্বাস নিতে কষ্ট হয়, যদি সে ঠিক মতো কথা বলতে না পারে, কিংবা তার অক্সিজেনের অভাব বোধ হয়।

৩. যদি আপনার শিশুর কোন কিছু গিলতে বা গলাধকরণ করতে সমস্যা হয়।

জরুরী ভিত্তিতে ডাক্তারের শরণাপন্ন হোন যদি:

১. আপনার শিশু দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে থাকে এবং শ্বাস নেবার সময় শব্দ হতে থাকে।

২. যদি আপনার শিশুর শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রী বা তারও বেশি হয়।

 

কীভাবে প্রতিরোধ করবেন

১. শিশুর শ্বাস প্রশ্বাসের যেকোন সমস্যা হলেই তার চিকিৎসার দ্রুত ব্যবþহা গ্রহণ করুন।

২. আপনার শিশুর রোগ যেন সংক্রামিত হতে না পারে সে জন্যে লক্ষ্য রাখুন যেন সে ঠিক মতো তার হাত ধুয়ে ফেলে।

 Signs and Symptoms

1. Loud, barking cough.
2. Difficulty breathing.
3. Shrill wheezing or grunting noise while breathing.
4. Hoarseness.
5. Sometimes fever can be as high as 104 degrees.

What to do now
1. Have your child breathe moist air, either from a bowl filled with steaming water, a cool-mist humidifier, or a hot shower. Your child’s breathing should ease after about 15 to 20 minutes.
2. Take your child outside for a few minutes-dressed warmly if it’s cold out.
3. Breathing cold, moist air, especially at night, may make breathing easier. Going for a drive with the car windows open can also help.
4. Sit your child up straight to ease breathing.
5. Stay calm, and try to keep your child calm, too. Crying makes the symptoms worse.

When to call a doctor
1. If your child starts to make loud, high-pitched wheezing noises while inhaling.
2. If your child struggles to get a breath or can’t speak or lack breath.
3. If your child has difficulty swallowing.
4. If your child breathes quickly and nosily.
5. If your child’s temperature is 102 degrees or higher.

How to prevent it
1. Get prompt treatment for any child with a respiratory infection.
2. Make sure your children wash their hands often to reduce the change of spreading infections.

Baby's Colic পেটের শূলবেদনা


Signs and Symptoms
In an otherwise healthy infant three months or younger:
1. Crying that goes on for three hours or more at a time despite efforts to comfort the baby. Crying is often worse in the evening and continues into the night.
2. When gas pain is the cause.
3. Baby extends legs or pulls them up to the abdomen.
4.Baby passes gas.

What to do now
1. If gas pain seems to be the problem, Place your baby stomach-down on your lap and gently massage the baby’s back.
2. Walk with your baby, rock him or her in your arms or in a swing, or take him or her for a car ride. Rhythmic motion often soothes babies.
3. Some babies are calmed by “white noise” or rhythmic sounds. So put them near such sounds.
4. Wrap your baby snugly in a blanket for security and warmth.
5. Ask a friend or neighbor for help when you feel yourself getting frustrated from trying to soothe your colicky child.

When to call a doctor
1. If your baby has not had colic before and is now acting colicky.
2. If the colic gets worse.
3. If your baby is older than three months and is still colicky.
4. If your colicky baby is not hungry and is not gaining weight.

How to prevent it
1. If you’re nursing, notice whether your baby is colicky after you eat certain food, so that you can avoid them.
2. Frequent offenders include cabbage, onions, garlic, broccoli, and turnips, and the caffeine in coffee, tea, chocolate, and cocoa.
3. For a colicky bottle-fed baby, switch to formula without cow’s milk.
4. Always burp your baby after feeding.
5. Try feeding your infant smaller amounts more frequently.
লক্ষণ ও উপসর্গ

তিন মাসের কিংবা তার থেকে ছোট সাস্থবান শিশু যদি:

১. একসাথে তিন ঘন্টা যাবৎ কাঁদতেই থাকে, তাকে শান্ত করার চেষ্টাও যদি ব্যর্থ হয়। যদি কান্নার তীব্রতা সন্ধ্যায় কিংবা রাতে আরও বেশি হয়।

২. যদি পেটে গ্যাস হবার কারণে সে ক্রন্দন করে|

৩. যদি শিশু তার পাদুটো টেনে তলপেটের উপর নিয়ে আসে বা ছড়িয়ে দেয়|

৪. যদি শিশু বায়ু ত্যাগ করে।



কী করা উচিত

১. যদি পেটে গ্যাস হওয়া জনিত কারণেই এই সমস্যা হয় সেক্ষেত্রে আপনার কোলে নিয়ে শিশুকে তার পাকþহলি নিচে রেখে শুইয়ে দিন এবং মৃদুভাবে তার পিঠে ম্যাসাজ করুন।

২. আপনার শিশুটিকে নিয়ে হাটুন, তাকে আপনার কোলে নিয়ে দোল খাওয়ান, কিংবা গাড়িতে করে তাকে ঘুরতে নিয়ে যান। ছন্দময় দোল শিশুদেরকে প্রায়ই শান্ত করে তোলে।

৩. কিছু কিছু বাচ্চা ‘হোয়াইট নয়েজ’ বা ছন্দময় শব্দ শুনলে শান্ত হয়, যেমন হেয়ার ড্রাইয়ারের শব্দ ইত্যাদি। অতএব বাচ্চা কাঁদতে থাকলে এ জাতীয় শব্দের কাছে তাকে নিয়ে যেতে পারেন।

৪. একটা কম্বলে বা চাদরের পরশে শিশুকে জড়িয়ে রাখতে পারেন, এতে করে সে নিরাপদ বোধ করবে এবং উষäতা অনুভব করবে।

৫. যদি আপনি আপনার কোলিকিগ্রস্ত বা পেটের শূলবেদনায় আক্রান্ত শিশুকে শান্ত করতে ব্যর্থ হন সেক্ষেত্রে কোন বন্ধু বা প্রতিবেশির কাছ থেকে সহায়তা নিতে পারেন।



কখন ডাক্তার দেখাবেন

১. যদি আপনার শিশুর আগে কখনই কোলিক না হয়ে থাকে, এবং এখন সে কোলিক হবার মতো আচরণ করে।

২. যদি তার কোলিকের অবþহা আরও খারাপ দিকে এগোয়|

৩. যদি আপনার শিশুর বয়স তিন মাসের বেশি হয় কিন্তু তারপরও সে ক্রমাগত কোলিকির আচরণ করতে থাকে।

৪. যদি আপনার বাচ্চার ক্ষুধা না লাগে কিংবা তার ওজন যদি না বাড়ে এবং একই সাথে কোলিকির মতো আচরণ করতে থাকে।



কীভাবে প্রতিরোধ করবেন

১. যদি আপনিই আপনার শিশুর পরিচর্যা করার দায়িত্বে থাকেন সেক্ষেত্রে লক্ষ্য করার চেষ্টা করুন যে আপনার শিশুকে বিশেষ কিছু খাওয়াবার পরই সে এমন করে কি না, সেক্ষেত্রে সেই বিশেষ খাবারটি খাওয়ানো থেকে বিরত হোন।

২. কোলিক-এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বাধাকপি, পেয়াজ, রশুন, ব্রোকোলি এবং টারনিপ, কফি, চা, চকোলেট এবং কোকোয়া ইত্যাদি খাবারগুলো নেতিবাচক ভূমিকা ন্য়ে।

৩. কোলিকিতে আক্রান্ত শিশু যদি বোতলে খাবার খায় সেক্ষেত্রে তাকে গরুর দুধ ভিন্ন অন্য খাবার দিন।

৪. শিশুকে খাবার দেবার পর তার ঢেকুর তোলার চেষ্টা করুন|

৫. আপনার শিশুকে একবারে বেশি না খাইয়ে অল্প অল্প করে বার বার খাওয়াবার চেষ্টা করুন|

Chicken Pox চিকেন পক্স

Signs and Symptoms
1. An itchy rash that usually appears on the face and torso.
2. In the beginning small, red spots; then turn into clear, fluid-filled blisters. In the final stage of the rash, the blisters burst and scab over. The rash typically lasts seven to ten days.
3. Occasionally - painful blisters in the mouth or vagina, or around the eyes.
4. A low fever.


What to do now
1. Give acetaminophen for pain. (Never give aspirin to a child under 12 who has chicken pox, flu, or any other illness your suspect of being caused by a virus).
2. If your child wears diapers, leave them off as much as possible to let blisters dry.
3. Make sure your child gets plenty of rest and lots to drink.
4. To relieve itching apply calamine lotion to the rash, and try adding a handful of oatmeal, baking soda, or an over-the-counter anti-itch bath powder to your child’s bath water.
5. Keep your child’s skin, clothes, and bed linens clean.
6. To prevent scratching, trim your child’s fingernails and or cover her hands with socks or mittens.

When to call a doctor
1. If chicken pox is accompanied by persistent drowsiness, double vision, extreme sensitivity to light, eye pain, loss of hearing, speech impairment, a stiff neck or back, or a severe cough; these may be symptoms of acute encephalitis, a inflammation of the brain.
2. If breathing becomes difficult; this may be a symptom of pneumonia, a possible complication (sometimes in adults, rarely in children).
3. If areas of your child’s rash look increasingly red, swollen, or tender, or produce a yellow discharge.
4. If chicken pox is accompanied by a fever over 102 for three to four days, a symptom of possible strep infection.

How to prevent it
1. A Chicken pox vaccine is available for all children over 13 months, and it can be combined with other routine immunizations. For children under 13 years old, a single injection should provide immunity to the disease. Anyone
over 13 needs two shots, four to eight weeks apart.


লক্ষণ ও উপসর্গ


১. চুলকানিযুক্ত ছোট ছোট গোটা বা র‌্যাশ যেটা সাধারণত মুখমণ্ডলে কিংবা গলা থেকে পা পর্যন্ত অর্থাৎ ধর-এ জন্মায়|
২. শুরুতে এগুলো ছোট এবং লালচে হয়, তারপর সেগুলো স্বচ্ছ এবং তরল-পূর্ণ ফোস্কার মতো হযে ওঠে। এবং শেষ পর্যায়ে এগুলো ফেটে যায় এবং ত্বকে দাগ থেকে যায়। এই র‌্যাশগুলো সাধারণত সাত থেকে দশ দিন þহায়ী হয়।
৩. মাঝে মধ্যে মুখে, চোখের চারপাশে  কিংবা যোনীতে বেদনাদায়ক ফোস্কাগুলো দেখা যায়।
৪. হালকা জ্বর হয়|






কী করা উচিত


১. ব্যথা নিরাময়ের জন্যে এসিটামিনোফেন দিন। (তবে ১২ বছর বয়সের নিচে কোন শিশুর যদি চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, কিংবা অন্যান্য কোন রোগ রয়েছে, এবং সেটা ভাইরাস বাহিত বলে আপনি মনে করেন সেক্ষেত্রে তাকে কোনভাবেই এ্যাসপিরিন দেবেন না।)
২. যদি আপনার শিশু ডাইপার পরিধান করে, সেক্ষেত্রে যতোক্ষণ সম্ভব তার ডাইপার খুলে রাখুন, অন্তত পক্ষে যতদিন না ফোস্কাগুলো শুকিয়ে না যাচ্ছে ততদিন।
৩. আপনার শিশু যেন যথেষ্ট বিশ্রাম গ্রহণ করতে পারে এবং প্রচুর পরিমাণ পানীয় পান করতে পারে সেদিকে লক্ষ্য রাখুন।
৪. চুলকানির তাগিদ রোধে ক্যালামাইন লোশন তার গায়ে লাগাতে পারেন, এবং নিমপাতার জল দিয়ে গোসল করাতে পারেন, কিংবা যব, বেকিং সোডা এবং চুলকানি-নাশক কোন স্নানের পাউডার পানিতে মিশিয়ে আপনার শিশুকে স্নান করালেও উপকার পেতে পারেন।
৫. ত্বকে সংক্রমণ রোধের জন্যে: আপনার শিশুর ত্বক, কাপড় চোপড় এবং বিছানার চাদর পরিস্কার রাখুন|
৬.  আপনার শিশু যেন ফুস্কুরিগুলোতে আচর কাটতে না পারে সে জন্যে তার নখ কেটে দিন কিংবা তাকে হাত মোজা পড়িয়ে দিন।





কখন ডাক্তার দেখাবেন



১. যদি চিকেন পক্স্রের সাথে আপনার শিশুর মধ্যে তন্দ্রালু হয়ে ওঠার প্রবণতা দেখেন, কিংবা সে যদি একসাথে একই বস্তুর দুটো প্রতিচ্ছবি দেখতে শুরু করে, যদি আলোর প্রতি সংবেদনশীল হয়ে ওঠে, তার চোখে যদি ব্যথা থাকে, যদি ঠিক মতো শুনতে না পারে, কথা বলা রহিত হয়, তার ঘাঢ় কিংবা পিঠ শক্ত হয়ে ওঠে, কিংবা যদি তীব্র কাশি থাকে, সেক্ষেত্রে এগুলো মস্কিষ্কের প্রদাহ বা তীব্র এনসেফালিটিস-এর লক্ষণ হতে পারে।
২. যদি তার শ্বাস নিতে কষ্ট হয়, সেক্ষেত্রে এটা হয়তো তার নিউমোনিয়ায় আক্রান্ত হবার লক্ষণ, এটা একটা জটিল সমস্যা (মাঝে মধ্যে প্রাপ্ত বয়স্কদের মধ্যে দেখা যায়, শিশুদের মধ্যে এই রোগের তেমন প্রাদুর্ভাব নেই, থাকলেও দুর্লভ)।
৩. যদি আপনার শিশুর শরীরের এই র‌্যাশগুলো ক্রমে আরও লাল হয়ে ওঠে, ফুলে ওঠে এবং নরম হয়ে ওঠে, যদি এগুলো থেকে হলদেটে পদার্থ নিসৃত হয়।
৪. যদি চিকেন পক্সের সাথে সাথে আপনার শিশুর গায়ে ১০২ ডিগ্রীর বেশি জ্বর তিন চারদিনের জন্যে থাকে, সেক্ষেত্রে এটা স্ট্রেপ ইনফেকশন রোগের লক্ষণ হতে পারে।






কীভাবে প্রতিরোধ করবেন


১. ১৩ মাসের বেশি বয়সের সব শিশুর জন্যেই চিকেন পক্সের ভ্যাকসিন রয়েছে, এবং এর সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধনের লক্ষ্যে অন্যান্য টিকাও নেয়া যেতে পারে। ১৩ মাসের কম বয়সী শিশুদের জন্যে একটা ইঞ্জেকশান দিলেই চিকেন পক্স থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে ১৩ মাসের বড় যে কারোর জন্যেই চার থেকে আট সপ্তাহর ব্যবধানে দুই বার এই ইঞ্জেকশান নেয়া প্রয়োজন।

Bed-Wetting ঘুমন্ত অবস্থায় পস্রাব করা


Signs and Symptoms


1. An itchy rash that usually appears on the face and torso.


2. In the beginning small, red spots; then turn into clear, fluid-filled blisters. In the final stage of the rash, the blisters burst and scab over. The rash typically lasts seven to ten days.


3. Occasionally - painful blisters in the mouth or vagina, or around the eyes.


4. A low fever.