About

.

চর্মরোগ বিশেষ

লক্ষণ ও উপসর্গ
১. চুলকানিযুক্ত, ত্বকের লাল কিংবা বাদামী হয়ে ফুলে ওঠা (উঈল বলা হয়)। প্রতিটি ফুলে ওঠা গোটার আয়তন হতে পারে কলমের নিব-এর সমান থেকে শুরু করে দশ ইঞ্চি ব্যাসের।
২. উঈল একসাথে অনেকগুলোও উঠতে পারে।
৩. কিছু উঈলের কেন্দ্রটা সাদাটে হতে পারে, এবং এর চারপাশে লাল লাল গোটা থাকতে পারে।
৪. উইলগুলো চুলকায় এবং জ্বলে। পুরোনো উঈলগুলো বসে গেলে নতুন উঈল জন্ম নেয়।
৫. ঠোঁট ফুলে ওঠা, জিহ্বা, চোখের পাপড়ি, কিংবা যৌনাঙ্গে ত্বক ফুলে ওঠা। হাতের তালু কিংবা পায়েও ফুলে ওঠার লক্ষণ দেখা যেতে পারে।

 কি করা উচিত
১. এ্যালার্জির প্রতিক্রিয়া দমন করার জন্যে এবং আপনার অস্বস্তি ও চুলকানি থেকে আরাম পেতে এন্টিহিসটামিন সেবন করতে পারেন।
২. আক্রান্ত স্থানে ক্যালামিন লোশন, কিংবা ঠাণ্ডা কাপড় চেপে ধরলেও আরাম পাবেন।
৩. ঠাণ্ডা পানি দিয়ে গোসল করুন।
৪. বই-পত্র, গান-বাজনা, কিংবা ডিভিডিতে ছবি দেখার মাধ্যমে নিজের অস্থীরতাকে দমন করুন, কেননা দু:শ্চিন্তা থেকেও হাইভের তীব্রতা বেড়ে উঠতে পারে।

কখন ডাক্তার দেখাবেন
যদিও সাধারণত হাইভের তেমন কোন ক্ষতিকর প্রভাব নেই, তারপরও মাঝে মধ্যে হাইভের সাথে সাথে আরও মারাত্মক, জীবননাশী কোন সংক্রামক রোগের উৎপত্তি হতে পারে। জরুরী ভিত্তিতে চিকিৎসা নিন যদি:
১. যদি হাইভের সাথে আপনার জ্বর থাকে, কণ্ঠস্বর কর্কশ হয়ে ওঠে, শন শন শব্দ হয়ে কাশি হয়, অস্বস্তি বা ভীতি থাকে, বিতৃষäাবোধ থাকে, কিংবা কোন পোকা-মাকড় যেমন মৌমাছির কামড় খেলে শ্বাস নিতে কষ্ট হয়, কিংবা খাওয়া দাওয়া করার পর, বা ওষুধ সেবনের পর শ্বাসকষ্ট বা অস্বস্তি বোধ হয় সেক্ষেত্রে আপনি হয়তো এন্যাফিল্যাকটিক শক-এর শিকার। যদি আপনার হাতের কাছে ফার্স্ট এইড কিট থাকে তাহলে পারলে এ্যাডরেনালাইন ইনজেকশান নিন।
২. যদি আপনার গলার ত্বকে জ্বলা-পোড়া হয় বা চুলকানিময় উঈল হয়।
৩. যদি কোন ওষুধ সেবনের পর আপনি হাইভসে আক্রান্ত হন, সেক্ষেত্রে আপনার হয়তো ঐ ওষুধের প্রতি এ্যালার্জি রয়েছে।
৪. যদি একমাস বা তারও বেশি সময় ধরে আপনার শরীরে হাইভস দেখা দেয়।

কীভাবে প্রতিরোধ করবেন
১. হাইভসের উৎপত্তির কারণ অনুসন্ধান করতে পারলেই আপনার পক্ষে করণীয় সবচে গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন হয়। যদি কোন খাবার আহারের পর আপনার অস্বস্তি বোধ হয়, সেক্ষেত্রে খাবার আহারের দু ঘন্টার মধ্যেই হাইভসের লক্ষণগুলো ধরা পড়ার কথা।
২. কোন খাবারগুলো আপনার শরীরে হাইভসের জন্ম দেয় সেটা বের করার জন্যে কিছুদিন যে খাবারগুলোর প্রতি আপনার কোন সন্দেহ নেই সেগুলো আহার করুন।
৩. এরপর আস্তে আস্তে অন্যান্য খাবারগুলোও খেতে শুরু করুন, এবং সতর্কভাবে লক্ষ্য রাখুন নতুন খাবার যোগ করার সাথে সাথে আপনার দেহে তার কোন প্রতিক্রিয়া পড়ে কি না।
৪. কি কি খাবার আহার করছেন এবং কি কাজ করছেন, কোন সব পদার্থ বা উপাদান আপনি নাড়াচাড়া করছেন সেগুলোও লক্ষ্য করুন, যাতে করে ডাক্তারের কাছে বিষদ বর্ণনা করতে সক্ষম হন।

Signs and Symptoms

1. Itchy, reddish or brown swellings on the skin (called weals). Each swelling may range in size from a nib of a pen to a diameter of 10 inches.
2. Weals that occur in groups.
3. A weal with a whitish center, rimmed by red rashes.
4. Weals that itch or burn. New ones may develop as the old ones fade.
5. Swelling on the lips, tongue, eyelids, or genitals. Swelling may also occur on the backs of the hands and feet.

What to do now
1. Take an antihistamine to reduce your allergic reaction and relieve discomfort.
2. Soothe your skin with cold compresses or calamine lotion.
3. Take a cool bath.
4. Relax with a book, some music, or a movie on DVD player - tension tends to make hives worse.
When to call a doctor
Although generally undamaging, hives can accompany more serious, and sometimes fatal, conditions. Go to an emergency facility immediately:
1. If you have hives accompanied by dizziness, hoarseness, wheezing, cold sweats, nausea, or difficulty breathing after a insect bite, bee sting, eating, or taking a medication; you may be experiencing anaphylactic shock. If you have an emergency kit, have the adrenaline injection.
2. If burning sensations or itchy weals develop in your throat.
3. If you develop hives after taking medication; you may be experiencing an allergic reaction.
4. If you have recurring hives over a period of a month or more.

How to prevent it
1. Finding the cause of this disease is the most important thing you can do. If you are reacting to a food, you will feel the hives begin within two hours after you start eating.
2. To help identify the food, for a few days, eat foods that you think will not make you break out.
3. Gradually add other foods back into your diet, watching carefully for a reaction.
4. Keep a list of what you eat as well as your activities and the products that you use, to discuss with your doctor.
 

Fungal Infections ছত্রাকবাহিত রোগ

লক্ষণ ও উপসর্গ
ইস্ট বা ছত্রাকের ক্ষত:
১. যোনীপথ দিয়ে ঘন, সাদা তরলের নির্গমন।
২. চুলকানি, ব্যথা, কিংবা যৌনাঙ্গে (পুরুষ কিংবা নারীর) সংবেদনশীলতা। পুরুষের ক্ষেত্রে, শিশ্নের অগ্রভাগে প্রদাহ হওয়া।
৩. যৌন মিলনের সময় ব্যথা কিংবা শিরশিরে বা টনটনে ব্যথা।
৪. পুন:পুন: মূত্র ত্যাগের তাগিদ এবং পস্রাবের সময় ব্যথা হওয়া।
৫. মুখে, জিহ্বায় হলদে বা সাদা ক্রিমের মতো খসখসে ব্যথাময় ঘা, যেটা সহজেই চেছে বা ছাড়িয়ে নেয়া যায় (থ্রাশ)।)
৬. ভেজা ত্বক বা সিক্ত স্যাতস্যাতে ত্বকের উপর  লালচে, চুলকানি প্রবণ গোটা বা ঘা যার উপর সাদা খসখসে পরত রয়েছে। বিশেষত যৌনাঙ্গের চারপাশে, নিতম্বের মাঝখানে কিংবা স্তনের নিচে।
এথলেট’স ফুট:
১. পায়ের পাতায়, কিংবা আঙ্গুলের মাঝে শুষ্ক চামড়ার পরত কিংবা ফুস্কুরি।
২. সাধারণত পায়ের আঙ্গুলের মাঝে চুলকানি, খুসকির মতো খস খসে লালচে ত্বক বা চামড়া।
৩. পায়ের নখ পরু হয়ে ওঠা, কিংবা কয়েক স্তর পরা, কিংবা হলদেটে এবং খসখসে হয়ে ওঠা।
জক ইচ:
যৌনাঙ্গের চারপাশে, পুরুষের ক্ষেত্রে যৌনাঙ্গে চুলকানিময়, লালচে গোটার উৎপত্তি। গোটাগুলো নিতম্ব এবং থাই-এর ভেতরের দিকেও ছড়িয়ে পড়তে পারে।

কী করা উচিত
ইস্ট বা ছত্রাকের ক্ষত:
১. ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডিসপেন্সারি থেকে কোন ছত্রাক নিরোধক ওষুধ বা মলম ব্যবহার করুন।
২. সুতির কাপড়ের পরিস্কার আন্ডারওয়্যার ব্যবহার করুন এবং প্যান্টি হোজ বা পা থেকে কোমড় পর্যন্ত লম্বা মোজা পরিধান বর্জন করুন।

এথলেট’স ফুট:
১. প্রতিদিন গোসলের সময় আপনার পায়ের আঙ্গুলের মাঝখানগুলো পরিস্কার করুন এবং সে অংশগুলো শুকনো কাপড় দিয়ে সাবধানে মুছে দিন।
২. ডিসপেন্সারি থেকে ফাঙ্গাস প্রতিকার করে এরকম ক্রিম কিংবা পাউডার কিনে আপনার পায়ে মাখতে পারেন। জুতোতে প্রতিদিন কিছু পরিমাণে পাউডার ছড়িয়ে দিতে পারেন।
৩. প্রতি সপ্তাহে অন্তত একবার আপনার খেলাধুলা করার জুতো গুলো পরিস্কার করুন।
৪. পরিস্কার সূতির কাপড়ের মোজা পরিধান করুন। এবং দুই জোড়া জুতো এক একদিন এক এক জোড়া করে পড়ুন। ফাঙ্গাসগুলোর মরে যেতে ২৪ ঘন্টা সময় প্রয়োজন।
৫. ঘরে জুতো এবং মুজো পড়ে থাকবেন না, বরং সেগুলো খুলে রাখুন যাতে আপনার পা প্রচুর আলো বাতাস পায়।
জক ইচ:
১. প্রতিদিন দুই থেকে তিনবার ফাঙ্গাস প্রতিকার করে এরকম পাউডার, ক্রিম কিংবা স্প্রে আক্রান্ত স্থানে ব্যবহার করুন যতদিন না ছোট গোটাগুলো না সারে। এবং সেরে যাবার পরের এক সপ্তাহও সেই ওষুধগুলো ব্যবহার ছাড়বেন না, বরং চালিয়ে যাবেন যাতে করে ফাঙ্গাস বা ছত্রাকগুলো পুরোপুরি ধ্বংস হয়।
২. প্রতিদিন আপনার আন্ডারওয়্যার এবং অন্যান্য এ্যথলেটদের পরিধেয় কোন বস্ত্র যদি পড়েন সেগুলোও বদলে নেবেন। এবং উষä পানিতে ধুয়ে, শুকিয়ে ব্যবহার করবেন।
৩. গোসলের পর আপনার যৌনাঙ্গ থেকে পানি মুছে শুষ্ক করে নিন। আপনি হেয়ার ড্রাইয়ার সবচে কম তাপে ব্যবহার করেও এসব স্থান পুরোপুরি শুষ্ক করতে পারেন।

কখন ডাক্তার দেখাবেন
ইস্ট ইনফেকশান বা ছত্রাকের ক্ষত:
১. যদি আপনার সন্দেহ হয় যে ডিসপেন্সারি থেকে কেনা ওষুধগুলো ব্যবহারের পরও আপনার সমস্যার কোন উন্নতি হচ্ছে না।
২. পরীক্ষা নিরিক্ষার পর ডাক্তার হয়তো আপনাকে ফাঙ্গাস নিরোধোক সাপোসিটোরি নিতে পরামর্শ দেবে, কিংবা এ ধরনের ক্রিম বা ট্যাবলেটও দিতে পারে (এবং আপনার যৌনসঙ্গি বা স্বামী বা স্ত্রীকেও দিতে পারে।)
এথলেট’স ফুট:
১. যদি ঘরোয়া চিকিৎসার পরও আপনার পায়ের দুর্গন্ধ থেকে যায় এবং সেটা না সেরে ওঠে - সেক্ষেত্রে এটা আরও মারাত্মক সমস্যার লক্ষণ।
২. যদি আক্রান্ত স্থানের গোটা গুলো ছড়াতে থাকে এবং দুই সপ্তাহ নিজে নিজে চিকিৎসার পরও কোন উন্নতি না হয়। যদি একবার এই রোগ সংক্রামিত হতে শুরু করে তাহলে এই সংক্রামন থেকে নিস্কৃতি পাওয়া দুস্কর।
৩. যদি এই সংক্রমণ আপনার নখ  পর্যন্ত ছুয়ে যায়। এই অবþহায় নিস্কৃতি খুবই দুরূহ। এই ক্ষেত্রে আপনার নখ ব্যাকটেরিয়া বাহিত রোগের প্রতি আরও দুর্বল হয়ে পড়ে, কেননা ভাঙ্গা স্থানগুলো সহজে সিক্ত হয়ে উঠতে পারে।
জক ইচ:
১. দুই এক সপ্তাহের চিকিৎসার পরও যদি সমস্যার কোন সমাধান না হয়।
২. যদি আপনার ক্ষতগুলোর মুখ গলে যায়, এবং সেখান থেকে পূজ নির্গত হয় তাহলে সেটা এই রোগের দ্বিতীয় ধাপের লক্ষণ।
৩. যদি গোটাগুলো ছড়াতে থাকে, এবং আরও খারাপ দিকে যায়, কিংবা বার বার হতে থাকে।

কীভাবে প্রতিরোধ করবেন

১. আক্রান্ত স্থান প্রতিদিন পরিস্কার করুন এবং ভালোভাবে মুছে শুষ্ক রাখুন।
২. টাইট জুতো, আন্ডারওয়্যার পরিধান এড়িয়ে চলুন, বিশেষত গরমের দিনে।
ইস্ট ইনফেকশান:
১. মেয়েদের ব্যবহার্য্য হাইজিন স্প্রে বা ডুশ ব্যবহার করবেন না, কেননা এগুলো ফাঙ্গাস বা ছত্রাক নিরোধক উপকারকারী ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে।
২. নায়লনের আন্ডারওয়ার পরবেন না। এইগুলো ত্বকে যথেষ্ট পরিমাণ বাতাস যেতে দেয় না, ফলত ভেতরে ছত্রাকের জন্যে অনুকÿল আবহাওয়ার সৃষ্টি হয়। এবং সূতি নয় এরকম (এ্যাথলেটদের) পরিধেয়গুলোও পরিত্যাগ করুন।
এথলেট’স ফুট:
যত বেশি সম্ভব স্যান্ডেল ব্যবহার করুন, বাড়িতে খালি পায়ে চলাচল করুন, যাতে আপনার পায়ে যথেষ্ট বাতাস লাগতে পাওে, এবং পাবলিক ড্রেসিংরুম, বা টয়লেটে পায়ে প্লাস্টিকের স্যান্ডেল পড়ুন।
জক ইচ:
১. ব্যয়াম চর্চা শেষ হবার সাথে সাথে আপনার পোশাকগুলো পরিবর্তন করুন। এবং অন্যের ব্যবহৃত টাওয়েল জিমে ব্যবহার করবেন না। জক ইচ রোগটাও কম বেশি সংক্রামক।
২. যদি কয়েক ধাপে আপনার এই রোগ হয় সেক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণের জন্যে মুখে সেবনযোগ্য কোন ওষুধ খাওয়া যায় কি না সে ব্যাপারে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। অন্যথায় জন্মনিয়ন্ত্রনের পদ্ধতি পরিবর্তন প্রসঙ্গেও ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
৩. যদি আপনি স্টেরইড ইনহেলার সেবন করেন সেক্ষেত্রে সেটা ব্যবহারের পর মুখ ভালোভাবে ধূয়ে ফেলার বিষয়ে সতর্ক থাকুন, যাতে মুখে থ্রাশ জন্ম নিতে না পারে।


Signs and Symptoms

Yeast infections:
1. Thick, white, cheesy vaginal discharge.
2. Itching, pain, or tenderness in the genital area (men or women). In men, the head of the penis may be inflamed.
3. Pain or soreness during sex.
4. Frequent urination that may sting or burn.
5. Creamy yellow or white coating in the mouth or on the tongue that can be easily scraped off and may be painful (thrush).
6. A red, itching rash with flaky white patches on moist skin areas, such as around the genitals, between the buttocks, or under the breasts.
Athlete’s foot:
1. Dryness, flaking, or blisters on the toes or soles of the feet.
2. Itching, scaling, and redness that usually start between the toes.
3. Toenails that thicken and become layered or scaly and yellowish.
Jock itch:
Itchy, red bumps in the groin area and on the genitals of men. Rash may extend to the buttocks and inner thighs.

What to do now
Yeast infection:
1. Use condoms or stop having sex until you get treatment if you have a vaginal yeast infection (it is contagious).
2. Use an over-the-counter yeast medication as directed.
3. Wear clean cotton underwear, and avoid panty hose.
Athlete’s foot:
1. Wash daily, and dry carefully between the toes after showering or swimming.
2. Apply an over-the-counter antifungal powder or cream to your feet, and sprinkle some powder in your shoes every day.
3. Wash athletic shoes at least once a week.
4. Wear clean cotton socks, and alternate the shoes you wear each day. Fungi take 24 hours to die.
5. Take your shoes and socks off at home to give your feet plenty of air.

Jock itch:
1. Use and antifungal powder, cream, or spray two or three times a day until the rash goes away; keep using the medication for at lest a week after that, to make sure the fungus is dead.
2. Change your underwear and athletic supporter daily.  Wash them in hot water.
3. Dry your groin well after showering. You can even use a hair dryer on the lowest setting to dry the area thoroughly.

When to call a doctor
Yeast infection:
If you suspect you have one you have failed to get better after using an over-the-counter medication. Once a diagnosis is confirmed, your doctor will prescribe antifungal suppositories, creams, or tablets for your (and possibly your partner).
Athlete’s foot:
1. If your foot has an odor that doesn’t go away after treatment at home-sign that you have a severe case.
2. If your rash starts to spread or if there’s no improvement after two weeks of self-care. Once athlete’s foot spreads, it is difficult to get rid of and often returns.
3. If the infection has reached your nails.  This condition is hard to clear up. It also makes your nails more prone to bacterial infection, because moisture gets trapped in the cracks.
Jock itch:
1. If over-the-counter treatments fail to work after a couple of weeks.
2. If you develop an open sore that oozes pus; this is a sign of a secondary infection.
3. if the rash spreads, gets worse, or keeps coming back.

How to prevent it
1. Wash daily and dry thoroughly.
2. Avoid tight shoes and underwear, especially in hot weather.
Yeast infection:
1. Don’t use feminine hygiene sprays or douches, which may kill the helpful bacterial that can ward off a fungus.
2. Don’t wear nylon underwear. It doesn’t allow the skin to breathe, creating an environment where fungi can flourish. Avoid non-cotton athletic wear as well.
Athlete’s foot:
Wear sandals as much as possible, go bare foot at home to air your feet, and wear plastic sandals or thongs in public dressing rooms and showers.
Jock itch:
1. Change your clothes as soon as you finish working out, and avoid sharing towels at the gym. Jock itch is mildly contagious.
2. Wash your workout clothes after each use in  very hot water.
3. If you have repeated bouts of the infection and you take oral contraceptives, consult your doctor about changing your birth control method.
4. if you use a steroid inhaler for asthma be sure that your rinse  your mouth well after each use to prevent thrush from developing.
 


সাইনোসাইটিস

লক্ষণ ও উপসর্গ
একিউট (বা তীব্র) সাইনোসাইটিস:
১. নাকে সর্দি হওয়া, বা নাক দিয়ে ক্রমাগত পানি পড়া এবং শ্বাস নিতে কষ্ট হওয়া, বিশেষত যখন ঠাণ্ডায় আক্রান্ত ব্যক্তি সাত দিনেরও বেশি সময়ে সেরে না উঠলে।
২. নাক দিয়ে সবুজ কিংবা হলুদ পদার্থ বেরিয়ে এলে, মাঝে মধ্যে অবশ্য রক্তের ছোঁয়াও সেখানে লেগে থাকতে পারে। আক্রান্ত ব্যক্তির গলার ভেতরে খুস খুস করে অস্বস্তিকর অনুভব হওয়া, এবং সে কারণে কাশি হওয়া।
৩. কপালে কিংবা চোখে বা চোখের চারপাশ জুড়ে চাপ বা বদ্ধতা কিংবা ব্যথা অনুভব করা। এই ব্যাথা হয়তো আপনার কপাল থেকে মাথার পেছনের দিকে সরে যেতে পারে। এবং সকালে এই ব্যথা আরও তীব্র হয়ে উঠতে পারে, কিংবা যখন আপনি সমুখের দিকে ঝুঁকে থাকেন তখনও এটা ঘটতে পারে।
৪. আপনার নাক দিয়ে একটা বাজে গন্ধ বেড়োয় কিংবা নি:শ্বাসের সাথে দুর্গন্ধ বের হয়।

কখনও কখনও:
১. জ্বর|
২. উপরের চোয়ালে ব্যথা হওয়া|

 দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস:
 সাইনাসের জমাটবদ্ধতা এবং নাক দিয়ে তরল নির্গমন যেটা এক মাসেরও বেশি সময় ধরে স্থায়ী থাকে।


কী করা উচিত
১. প্রচুর পানি পান করুন - প্রতিদিন নূন্যতম আট থেকে দশ গ্লাস।
২. জমাটবদ্ধ সাইনাসের কষ্ট থেকে স্বস্তি পেতে বাস্পের সমুখে নাক নিয়ে শ্বাস নিতে পারেন। গরম পানি দিয়ে স্নান করতে পারেন, কিংবা একটা উষä ও ভেজা কাপড় নাকের উপর চেপে ধরে রাখতে পারেন।
৩. মুখে এবং নাকে ব্যবহারের জন্যে যে ডিকনজেসটান্ট (বদ্ধতানিরোধোক) স্প্রে পাওয়া যায় সেটা ব্যবহার করে দেখতে পারেন। এগুলো আপনাকে সহজে শ্বাস নিতে সাহায্য করবে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো দুই দিনের বেশি সময় ব্যবহার করা ঠিক হবে না, কেননা এগুলো ব্যবহারের “পরিণাম” আরও খারাপ হতে পারে।
৪. আপনার নাকে লবণাক্ত পানি ছিটকে দিয়ে ধুয়ে নিলে সেটা শ্লেষ্মা এবং ব্যাকটেরিয়া ধুয়ে নিয়ে যাবে।

কখন ডাক্তার দেখাবেন
১. যদি মুখ ফুলে ওঠে কিংবা দৃষ্টি অস্পষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি হয়তো কোন মারাত্মক অসুখে আক্রান্ত হয়েছেন।
২. যদি সাত দিনেও লক্ষণগুলোর কোন উন্নতি না হয় সেক্ষেত্রে অনতিবিলম্বে চিকিৎসার আশ্রয় নেয়া উচিত।
৩. যদি ব্যাকটেরিয়া বাহিত সাইনাসের সংক্রামনের কোন চিকিৎসা করা না হয় সেক্ষেত্রে এটা হয়তো বছরের পর বছর ধরে আপনাকে ভোগাবে, এবং এ সংক্রান্ত দীর্ঘস্থায়ী ব্যথায় আপনাকে আক্রান্ত করবে।
৪. নাক দিয়ে দীর্ঘস্থায়ীভাবে সংক্রামক শ্লেষ্মার নির্গমন ব্রঙ্কাইটিস, দীর্ঘস্থায়ী কাশি, কিংবা এ্যাজমা ইত্যাদি রোগের কারণ হয়েও দাড়াতে পারে।

কীভাবে প্রতিরোধ করবেন
১. যেহেতু এ্যালার্জি, ঠাণ্ডা, এবং ইনফ্লুয়েঞ্জার মতো সমস্যাগুলো থেকে সাইনোসাইটিসের অবতরণ ঘটে তাই এটা গুরুত্বপূর্ণ যে, সাইনোসাইটিসে আক্রান্ত হবার আগেই এই সমস্যাগুলোর সমাধান করা।
২. আপনার যদি এ্যালার্জি থাকে সেক্ষেত্রে জেনে নিন কি থেকে আপনার এ্যালার্জি হয়, ফলে আপনি নিজের স্বাস্থকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
৩. ধুমায়ীত এবং দুষিত পরিবেশ পরিত্যাগ করে চলুন। যদি আপনি ধুমপান করেন, তবে তা পরিত্যাগ করুন।
৪. ঘুমাবার সময় মাথা উঁচু রাখুন যাতে করে সাইনাস নিজে থেকেই বেরিয়ে আসতে পারে।
৫. নাকে খুব বেশি জোরে যাতে আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখুন।

Signs and Symptoms
 
Acute sinusitis:
1. Stuffy nose and trouble breathing, especially when a cold lasts longer than a week.
2. Green or yellow nasal discharge, sometimes tinged with blood. It may drip into the back of your throat, making you cough.
3. Pain or pressure in or around the eyes and forehead. The pain may travel to the back of your head and be worse in the morning or when you’re leaning forward.
4. A foul smell in your nose and/or bad breath.

Sometimes:
1. Fever.
2. Pain in the upper jaw.

Chronic sinusitis:
Nasal discharge and sinus congestion that persist or recur over a period of months.

What to Do Now
1. Drink plenty of liquids- at least eight to ten glasses a day.
2. Inhale steam for temporary relief from clogged sinuses. Take a hot shower or place warm, damp cloth over your nose.
3. Try oral decongestants or nasal decongestant sprays. They help you breathe more easily, but they should not be used for more than two days without consulting a doctor, because their “rebound effect” can make symptoms worse.
4. Flushing your nose with salt water can help wash away mucus and bacteria.

When to Call A Doctor
1. If facial swelling occurs or vision is blurry; you may have a dangerous infection.
2. If symptoms last more than seven days without improvement; it’s important to get medical attention.
3. If a bacterial sinus infection goes untreated, it can persist for years, causing chronic pain.
4. Continued postnasal drip of infected mucus can lead to bronchitis, chronic cough, or asthma.

How to Prevent It
1. Since sinusitis generally follows problems like allergies, colds, or the flu, it’s important to treat those conditions before sinusitis can develop.
2. If you have allergies, learn what triggers them so you can manage your condition.
3. Avoid smoky or polluted environments. If you smoke, quit.
4. Sleep with your head elevated to help your sinuses drain.
5. Don’t blow your nose too hard.

দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস এবং শ্বাসকষ্ট সংক্রান্ত রোগ

লক্ষণ ও উপসর্গ

ক্রনিক ব্রঙ্কাইটিস
১. এই রোগের শুরুটা হয় “ধুমপায়ীর কাশি” বা স্মোকার’স কফ নামে পরিচিত প্রতিদিন সকালের কাশি থেকে; দেখা যায় প্রতিদিন সকালেই কাশির সাথে শ্লেষ্মা বেড়িয়ে আসছে।
২. এই রোগ যতই বাড়তে থাকে ততই কাশি আরও বেশি অবিরাম হয়ে উঠতে শুরু করে এবং আক্রান্ত ব্যক্তি অল্পতেই হাপিয়ে ওঠে অর্থাৎ তার শ্বাস বা দম কমে যায়।
৩. এই রোগের চুরান্ত পর্যায়ে কাশি এবং শ্বাস নেবার সময় বুকের মধ্যে শন শন শব্দটা প্রায় অবিরাম পর্যায়ে চলে যায়।
এমফিসেমা:
১. প্রথমদিকে হয়তো কোন লক্ষণই দেখা যাবে না।
রোগের পরবর্তীতে পর্যায়ে যে লক্ষণ বা উপসর্গগুলো দেখা যায়:
১. ক্রমাগত, শুষ্ক কাশি|
২. দম কমে যাওয়া, অল্পতেই হাপিয়ে ওঠা, প্রথম দিকে কায়িক পরিশ্রমের কারণে, পরবর্তীতে যেকোন শারীরিক সক্রিয়তাতেই হাপিয়ে ওঠার ব্যাপারটা লক্ষ্যণিয় হয়ে ওঠে।
৩. পরবর্তী পর্যায়ে বুক উঁচু হয়ে ওঠে কিংবা ফুসফুসে বাতাস আটকে থাকার জন্যে ব্যারেলের মতো আকৃতি হয়ে ওঠে।
৪. ওজন কমে যাওয়া|
৫. ফুসফুসের রোগে আক্রান্ত হওয়া।


কী করা উচিত

১. আপনি যদি ধুমপায়ী হন সেক্ষেত্রে অনতিবিলম্বে ধুমপানের অভ্যাস ত্যাগ করুন; ধুমপানই হলো এমফিসেমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিসের এখন পর্যন্ত আবিস্কৃত কারণগুলোর মধ্যে প্রধান কারণ। তবে আশার কথা হলো এই যে - এই রোগ হয়ে যাবার পরও যদি ধুমপান ছেড়ে দেয়া হয়, সেক্ষেত্রে আপনার ফুসফুস ইতিমধ্যে সাধিত ক্ষয়-ক্ষতি সারিয়ে সুস্থ হয়ে উঠতে শুরু করে।
২. প্রতি বছর ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক নিন এবং নিউমোনিয়ার টিকা নিন।
৩. ধুলো বা ধুমা দিয়ে পরিবেষ্টিত স্থান এড়িয়ে চলুন এবং অধিক মাত্রায় দূষিত বাতাসে না গিয়ে সম্ভব হলে ঘরে অবস্থান করুন।
৪. পরিস্কার বাতাসে ব্যয়াম বা শরিরচর্চা করুন - খুব বেশি নয় কিন্তু নিয়মিত করতে হবে।
৫. নিজের যত্ন নিন, আর আপনার ফুসফুসে যদি কোন রোগ দেখা যায়, অনতিবিলম্বে চিকিৎসার ব্যবস্থা নিন।

কখন ডাক্তার দেখাবেন
১. আপনার যদি দীর্ঘþহায়ী এবং মৃদু কাশির প্রবণতা থাকে এবং যদি একমাস সময়ের মধ্যেও কাশির সমস্যা দূর না হয়।
২. সামান্য শ্রমেই যদি আপনি সবসময় হাপিয়ে ওঠেন যেমন, সিড়ি দিয়ে বেশ কিছু ধাপ উঠেই যদি আপনার দম ফুরিয়ে যায়।

কীভাবে প্রতিরোধ করবেন
১. ধুমপান করবেন না|
২. ব্রঙ্কাইটিসের লক্ষণ দেখার সাথে সাথে প্রতিকার মূলক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করুন।

Signs and Symptoms

Chronic bronchitis:
1. Usually begins with “smoker’s cough”- a regular morning cough that bring up mucus.
2. As the disease progresses, coughing becomes more persistent and you find yourself short of breath.
3. In the final stages, coughing and wheezing are almost nonstop.
Emphysema:
1. In the early stages, there may be no symptoms.
Later symptoms include:
1. A persistent, dry cough.
2. Shortness of breath: at first, only with exertion; later, with any physical activity.
3. In the late stages, the chest may become distended and barrel-shaped from air trapped inside lungs.
4. Weight loss.
5. Recurring infections of the lungs.

What to do now
1. If you smoke, quit. Smoking is by far the main cause of emphysema and chronic bronchitis. But studies show that giving up tobacco - even after symptoms appear- can greatly slow lung damage.
2. Get an annual flu shot and a vaccination against pneumonia.
Stay inside if the air is unusually polluted, and avoid smoky places.
3. Exercise moderately but regularly in good-quality air.
4. Take good care of yourself, and if you get a lung infection, have it promptly treated.

When to call a doctor
1. If you have a lasting, mild cough that doesn’t go away for months.
2. If you regularly become breathless after mild exertion, such as climbing a flight of stairs.

How to prevent it
1. Don’t smoke.
2. Treat bronchitis promptly to guard against.