About

.

বুক জ্বালাপোড়া করা

লক্ষণ ও উপসর্গ
১. বুকে ব্যথা হওয়া, বিশেষত সামনের দিকে ঝুকলে কিংবা শুয়ে পড়ার সময়।
২. উদরের উপরের দিকে মৃদু ব্যথা হওয়া।
৩. বুকে জ্বালাপোড়া হওয়া, ঠিক বুকের মাঝ বরাবর উপর থেকে নিচে। অর্থাৎ ব্্েরস্টবোন বা স্টারনামের পেছনে জ্বালাপোড়া হওয়া, বিশেষত খাওয়া দাওয়ার পর এই জ্বালা পোড়া শুরু হয় এবং কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্তও স্থায়ী হয়।
৪. গলায় জ্বলুনী হওয়া, কিংবা গলার ভেতরের দিকে ঝাল, টক বা লবণাক্ত কোন তরলের উপস্থীতির অনুভব হওয়া।
৫. মাঝে মধ্যে ঢেকুর তোলা।


কী করা উচিত
১. অনেক ডাক্তারই হয়তো রোগীকে হঠাৎ হঠাৎ বুক জ্বালা-পোড়ার পথ্য হিসেবে ডিসপেন্সারি থেকে এন্টাসিড কিনে খেতে পরামর্শ দেন। কিন্তু উচ্চ রক্তচাপ, অনিয়মিত হৃৎস্পন্দন, কিডনির রোগ, পায়ুনালীর সমস্যা, দীর্ঘস্থায়ী বুক জ্বলা পোড়া করা, কিংবা এ্যাপেন্ডিসাইটিসের কোন লক্ষণ আছে কি না  সে ব্যাপারে ডাক্তারের সাথে পরামর্শ না করে এন্টাসিড  সেবন করবেন না। গর্ভবতী মহিলারা ডাক্তারের সাথে পরামর্শ না করে কোন ধরনের ওষুধই সেবন করবেন না, তা সেটা এন্টাসিডই হোক না কেন।
২. নিম্নোক্ত প্রাকৃতিক বিকল্পগুলোও আপনার এই কষ্ট থেকে নিবৃত্তি দিতে পারে:
১. বুক জ্বলা পোড়ার কষ্ট থেকে দ্রুত নিরাময় পেতে আদা চা খেতে পারেন।
২. খাওয়া দাওয়ার পর অন্তত দুই থেকে তিন ঘন্টা গা এলিয়ে শুয়ে পড়া থেকে নিজেকে বিরত রাখুন। যদি আপনাকে অবশ্যই শুয়ে পড়তে হয়, সেক্ষেত্রে আপনার শরীরের বাম পাশে ভর দিয়ে কাত হয়ে শোন; কেননা এই অবþহানে আপনার পাকস্থলির নিম্নাংশ খাদ্যনালী বা এসোফেগাস থেকে নিচে থাকে; ফলত এসিড জমা হবার সুযোগ কম পায়।
৩. কফি পান, ধুমপান এবং অতিরিক্ত মদ্য পান থেকে বিরত থাকুন।
৪. শ্রম এবং অন্যান্য চাপ থেকে নিজের শরীর ও মনকে মুক্ত রাখতে মন ও শরীর শিথিলায়নের কোন উপায় খুঁজে নিন।
৫. বিছানার যে পাশে মাথা রেখে ঘুমান সেই পাশে মেট্রেসের নিচে ছোট বালিশ বা ফোন বুক বা বই ইত্যাদি ঢুকিয়ে চার থেকে ছয় ইঞ্চি উঁচু করে নিন, কিংবা রাবারের ফোমও ঢুকিয়ে উঁচু করে নিতে পারেন।

কখন ডাক্তার দেখাবেন
১. যদি আপনার বুকে খুব বেশি জ্বালা পোড়া হয়, কিংবা ব্যথাটা বুক থেকে আপনার বাহু এবং কাধের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। সেক্ষেত্রে এটা হয়তো হার্ট এ্যাটাকের লক্ষণ।
২. যদি আপনি উপরের পরামর্শগুলো পালন করে থাকেন এবং তারপরও আপনার বুকের জ্বলা পোড়া বন্ধ না হয়।

কিভাবে প্রতিরোধ করবেন
বুক জ্বলা-পোড়ার অনেকগুলো প্রতিকারক ব্যবþহাই আবার প্রতিষেধকের ভূমিকা নিতে পারে। সেই সাথে:
১. আপনার শরীরের ওজন যথাযথ রাখার চেষ্টা করুন।
২. যেসব খাবার খেলে বা পানীয় পান করলে আপনার বুক জ্বলা-পোড়া করে সেগুলো খাওয়া থেকে বিরত থাকুন। এই খাবারগুলোর মধ্যে থাকতে পারে টমেটু, রসুন, পেঁয়াজ, চকোলেট, কফি, চা, মদ, পিপারমিন্ট, এবং অন্যান্য কার্বোনেটেড পানীয় যেমন, কোক, পেপসি।
৩. যেসব খাবারে প্রচুর পরিমাণে তেল বা চর্বি বা স্নেহজাতীয় পদার্থ রয়েছে সেগুলো খাওয়া থেকে বিরত থাকুন।
৪. ঠিক ঘুমোতে যাবার আগ আগ দিয়ে খাওয়া দাওয়ার অভ্যাস ত্যাগ করুন।
৫. প্রচুর পরিমাণে বিশ্রাম গ্রহণ করুন।
৬. দিনে তিনবার বেশি বেশি না খেয়ে বরং একটু পর পর অল্প অল্প করে খাবার খান (দিনে চার পাঁচবারও খেতে পারেন।)
৭. এসপিরিন, ইবুপ্রোফেন এবং অন্যান্য নন-স্টেরইডাল এবং জ্বলা-পড়া নিরোধক বা এন্টি-ইনফ্ল্যামেটোরি ওষুধ সেবন পরিত্যাগ করুন।
৮. ধুমপান করবেন না। নিকোটিন আপনার পাকþহলির সেই পেশিগুলোকে নিস্ক্রীয় করে দেয় যেগুলো বরং গ্যাসট্রিক বা গ্যাসকে পাকস্থলি থেকে খাদ্যনালীতে যেতে বাধা দিয়ে থাকে।

Signs and Symptoms

1. Chest pain, especially after bending over or lying down.

2. Mild pain in the upper abdomen.

3. A burning feeling in the chest, just behind the breastbone, that occurs after eating and lasts from a few minutes to several hours.

4. Burning in the throat; or hot, sour, or salty-tasting fluid at the back of the throat.

5. Belching (sometimes).



What to do now

1. Many physicians recommend taking over-the counter remedies such as antacids for occasional heartburn. But don’t take antacids without first checking with your doctor if you have high blood pressure, an irregular heartbeat, kidney disease, intestinal problems, chronic heartburn, or any symptoms of appendicitis.  Pregnant women and nursing mothers should consult a physician before taking any medication, including antacids.

2. Trying these natural alternatives can help:

1. Drink ginger tea for quick relief.

2. Avoid lying down for two to three hours after eating. If you must recline, lie on your left side; in this position, your stomach is lower than esophagus, so the acids are less likely to back up.

3. Cut down on coffee, smoking, and excessive alcohol.

4. Practice relaxation techniques to help relieve stress.

5. Raise the head of bed four to six inches by putting something like pillows or phone books under the mattress, or by placing a foam-rubber wedge under your bottom sheet.



When to call a doctor

1. If you have severe chest pain or pain radiating into your arms and shoulders. This could be a signal of heart attack.

2. If you’ve tired the suggestions above, but your symptoms persist.



How to prevent it

Many of the remedies for heartburn will also help prevent it. In addition:

1. Maintain a reasonable weight.

2. Avoid foods and drinks that can aggravate the problem. These may include tomatoes, garlic, onions chocolate, coffee and tea, alcohol, peppermint, and carbonated drinks.

3. Cut down on dishes that are high in fats and oils.

4. Avoid eating just before bedtime.

5. Get plenty of rest and exercise.

6. Eat small, frequent meals (four or five a day) instead of three large ones.

7. Avoid aspirin, ibuprofen, and other non steroidal anti-inflammatory drugs.

8. Don’t smoke. Nicotine relaxes a muscle that allows gastric juice to escape from the stomach into the esophagus.

পেটে গ্যাস হওয়া এবং গ্যাস হওয়া থেকে ব্যথা

লক্ষণ ও উপসর্গ
১. দুর্গন্ধযুক্ত বা গন্ধহীন ঢেকুর ওঠা |
২. পেট ফেঁপে ওঠা |
৩. পেট ফেঁপে ওঠার দরূন তলপেটে বা উদরে ব্যথা হওয়া |

কী করা উচিত

১. গ্যাসের ব্যথার থেকে রেহাই পেতে পিপারমিন্ট, কেমোমাইল কিংবা ফিনেল দিয়ে চা বানিয়ে খেতে পারেন|
২. যদি আপনি গ্যাস নির্গমনের চাপ অনুভব করেন সেক্ষেত্রে সেটা চেপে রাখবেন না, প্রয়োজনে রুমের বাইরে গিয়ে হলেও কাজটা সেরে ফেলুন!
৩. যদি পেটে গ্যাস হবার কারণে আপনার ব্যথাটা তীব্র হয়ে ওঠে সেক্ষেত্রে চিত হয়ে শুয়ে পড়ে পা দুটোকে বুকের সাথে মেলাতে পারেন এবং ওভাবে কিছুক্ষণ অবþহান নিতে পারেন, এই ব্যায়াম চর্চার মাধ্যমে পেটে জমে থাকা গ্যাস বের হওয়া সহজ হয়।

কখন ডাক্তার দেখাবেন
১. যদি পেটে গ্যাস হবার কারণে ব্যাথা আপনার নাভির কাছ থেকে শুরু হয়ে তলপেটের নিচের দিকের ডান পাশে পর্যন্ত সরতে থাকে সেক্ষেত্রে এটা হয়তো এপেনডিসাইটিসের লক্ষণ|
২. যদি আপনার তিনদিনেরও বেশি সময় ধরে ক্রমাগত আপনার পেটের স্ফিতী থেকে যায়|
৩. যদি গ্যাস নির্গমনের সময় কিংবা মল ত্যাগের সময় আপনার তলপেটে তীব্র ও আকস্মিক ব্যথা জেগে ওঠে সেক্ষেত্রে এটা হয়তো আইবিএস বা ইরিটেবল বাউয়েল সিনড্রম-এর লক্ষণ।
৪. যদি আপনার পেটে প্রায়ই গ্যাস জন্মায়, এবং আপনার ওজন যদি কমতে থাকে, এবং আপনার মলের রঙ যদি ম্লান হয় এবং দুর্গন্ধ যুক্ত হয় সেক্ষেত্রে আপনি হয়তো বদহজমের সমস্যায় ভুগছেন (ম্যালএ্যাবজরশন ডিজওর্ডার বা স্নেহ জাতীয় পদার্থ হজমে অসমর্থতা)।

কীভাবে প্রতিরোধ করবেন
১. তীব্র গ্যাস এবং গ্যাস সংক্রান্ত ব্যথা থেকে আপনি কেবল আপনার খাদ্য তালিকা পরিবর্তন করেই মুক্তি পেতে পারেন। মনে রাখবেন যে যদিও বেশি আঁশযুক্ত খাবারগুলো গ্যাস তৈরি করে কিন্তু এই খাবারগুলোই আবার একটি স্বাþহকর খাদ্য তালিকার জন্যে অপরিহার্য খাবার। ফল এবং শাকসব্জি এবং বিচি জাতীয় খাবার এবং আস্ত খাদ্যকণা যেগুলো সেগুলো বাদ না দিয়ে বরং পেটে যাতে গ্যাস না হয় সেজন্যে খাদ্য তালিকায় নিম্নোক্ত পরিবর্তনগুলো চেষ্টা করে দেখতে পারেন:
২. শুকনো সিমের বিচি কিনুন। সারারাত সেগুলো পানিতে ভিজিয়ে রাখুন। এবার পানি ফেলে দিয়ে পরিস্কার পানিতে বিচিগুলো রান্নার জন্যে চড়িয়ে দিন। লক্ষ্য রাখবেন বিচিগুলো যেন পুরোপুরি সেদ্ধ হয়।
৩. প্রচুর পরিমাণ পানি বা পানীয় পান করুন।
৪. যেসব খাবার বা স্ন্যাকস-কে মিষ্টি করার জন্যে ফন্সুকটোজ (ফলের চিনি) ব্যবহার করা হয় বা সরবিটল (কৃত্তিম চিনি) ব্যবহার করা হয় সেগুলো পেট ফাঁপার জন্যে দায়ী।
৫. আস্তে আস্তে খান, খাবার পুরোপুরি চর্বন করুন, এবং বেশি খাওয়া পরিত্যাগ করুন। (মনে রাখবেন যে খাবার পর পেট ভরেছে এই অনুভূতি আসতে প্রায় ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে।)
৬. খাবার পর হালকা হাটা চলার অভ্যাস গড়ে তুলুন। মধ্যম ধরনের শরীর চর্চা হজমি শক্তিকে বাড়িয়ে তোলে এবং গ্যাস দ্রুত নির্গমনে সহায়ক ভূমিকা রাখে।
৭. কার্বোনেটেড পানীয় (যেমন কোকা কোলা, পেপসি ইত্যাদি), চুইং গাম, এবং স্ট্র দিয়ে সিপ করে করে পান করার অভ্যাস ত্যাগ করুন। এগুলোর প্রত্যেকটিই আপনার পাকþহলিতে গ্যাসের পরিমাণ বৃদ্ধি করে।

Signs and Symptoms

1. Belching.
2. Flatulence.
3. Abdominal pain of bloating.


What to do now
1. Try Teas made with peppermint, chamomile, or fennel to relieve gas pains.
2. If you need to release gas, release it-even if it means you have to leave the room.
3. If you are suffering from severe gas pains, try lying on your back and pulling your legs up to your chest. It’s easier to expel the gas in this position.

When to call a doctor
1. If you have severe pain that starts close to the navel and moves to the lower-right area of the abdomen; this could be a sign of appendicitis.
2. If you have persistent, unexplained bloating for more than three days.
3. If you have lower abdominal pang that decreses when you pass gas or have a bowel movement; you may have irritable bowel syndrome.
4. If you have frequent gas, are losing weight, and have pale, foul-smelling bowel movements; you could have malabsorption disorder (inability to digest fat).

How to prevent it
1. You can usually avoid excessive gas and gas pains simply by changing your diet. Keep in mind, though, that the high-fiber foods that often cause gas are also those most essential to a healthy diet. Rather than cutting down on fruits, vegetables, beans and whole grains try these changes to reduce gas:
2. Buy dry beans rather than canned. Soak them overnight in water, then pour out the water and replace it with fresh water for cooking. Make sure to cook the beans thoroughly.
3. Drink plenty of fluids.
4. Avoid foods and snacks that are sweetened with fructose (fruit sugar) or sorbitol (an artificial sweetener), both of which can increase flatulence.
5. Eat slowly, chew your food thoroughly, and avoid overeating. (Remember that it may take 20 to 30 minutes for a sensation of fullness to set in).
6. Take a walk after meals. Moderate exercise improves digestion and helps move gas through your system more quickly.
7. Avoid carbonated drinks, chewing gum, and drinking through a straw; these can increase the amount of air that gets into your stomach.

পিত্ত থলিতে পাথর হওয়া

 লক্ষণ ও উপসর্গ

১. উদরে বা তলপেটের মাঝখানে বা উপর দিকে ডান পাশে তীব্র ব্যথা হওয়া, সম্ভবত সে ব্যথা পিঠের দিকেও ছড়িয়ে পড়া কিংবা বুকে বা ডান কাধে ছড়িয়ে যাওয়া।

২. বিতৃষনাবোধ এবং বমি।

৩. পেটে গ্যাস হওয়া এবং বদহজম।

৪. জ্বর এবং কাপুনি।

৫. জনডিস - হলদেটে ত্বক এবং চোখ|




কী করা উচিত
১. যদি গলস্টোন-এ আক্রান্ত হবার লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জরুরী ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা নেয়া।
২. এবং ইতোমধ্য সময়ে কোন কিছু আহার বা পান করা থেকে বিরত থাকা।


কখন ডাক্তার দেখাবেন


১. যদি আপনার উদর বা তলপেটের উপরের দিকে ডান পাশে তীব্র ব্যথা জেগে ওঠে (যদি তলপেটের ব্যথার সাথে বিতৃষনাবোধ, ঘাম এবং দম কমে যাওয়া বা হাপিয়ে ওঠার বিষয়গুলো দেখা যায় সেক্ষেত্রে এগুলো হয়তো হার্ট-এ্যাটাকের লক্ষণ।
২. দ্রুত কোন চিকিৎসকের শরণাপন্ন হোন (যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে হাসপাতাল বা ক্লিনিকের জরুরী বিভাগে চিকিৎসার জন্যে চলে যান):
৩. যদি ত্বকে বা চোখে হলদেটে রঙ ফুটে ওঠে (অর্থাৎ জন্ডিস দেখা দেয়)|
৪. যদি ইতিমধ্যেই আপনি গলস্টোনের পরীক্ষা করিয়ে থাকেন এবং আপনার তলপেটের ব্যথা দুই ঘন্টারও বেশি সময় স্থায়ী হয়।


কীভাবে প্রতিরোধ করবেন
১. আপনার শরীরের স্বাভাবিক ওজন (উচ্চতার সাথে ওজনের অনুপাত করে, বিএমআই) ধরে রাখতে চেষ্টা করুন।
২. ওজন কমাতে হলে কমাবার জন্যে প্রয়োজনীয় উদ্যোগ নেবার আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন, এবং সঠিক খাদ্য আহার করুন।
৩. কিছু কিছু প্রতিবেদন বা ছক অনুসারে আপনি যদি প্রচুর পরিমাণ এমন খাবার খান যেগুলোতে প্রচুর আঁশ রয়েছে এবং অন্যদিকে কোলস্টোরেল বা ফ্যাট কম আছে, তাহলে গলস্টোনের ঝুঁকি অনেকটাই এড়িয়ে যাওয়া সম্ভব হবে।

Signs and Symptoms

1. Intense pain in the upper-right side or center of the abdomen, possibly spreading to the back, chest or right shoulder.

2. Nausea and vomiting.

3. Gas and indigestion.

4. Fever and chills.

5. Jaundice-yellowish skin and eyes.



What to do now

If you have symptoms of a gallstone attack, it’s critical to get immediate medical attention.

In the meantime, do not eat or drink.



When to call a doctor

1. If you have sudden, severe pain in the upper-right area of your abdomen. (If abdominal pain is accompanied by nausea, sweating, and shortness of breath, these symptoms may signal a hear attack.)

2. Call for emergency advice (if not available, Go to an emergency facility):

3. If you notice a yellow discoloration of the skin and eyes (called jaundice).

4. If you have already been diagnosed with gallstones and you have severe abdominal pain that lasts more than two hours.



How to prevent it

1. Maintain your ideal body weight:

2. Consult your doctor before trying to lose weight, and diet sensibly.

3. According to some exerts, you can cut the risk of gallstones with a diet that is high in fiber and low in fat and cholesterol.

ডাইভারটিকিউলিটিস

  লক্ষণ ও উপসর্গ
১. উদরের সংকোচন বা তলপেটে মোচড় লাগা; বিশেষত তলপেটের বামপাশে তীব্র মোচড় লাগা বা ব্যথা করা|
২. বিতৃষন্নাবোধ|
৩. জ্বর|
৪. ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, কিংবা অস্বাভাবিকভাবে ঘন মল|
৫. তলপেট বা উদরের যেখানটায় স্ফীতি বা সংকোচন হয়েছে সেখানে স্পর্শ করা হলে ব্যথা বেড়ে ওঠা|
৬. অন্ত্র বা পাকস্থলীতে গ্যাস হওয়া।

কী করা উচিত
১. আপনার যদি ডাইভারকিউলিটিসের লক্ষণ থাকে সেক্ষেত্রে একজন ডাক্তারের শরণাপন্ন হোন।
২. এই পরিস্থীতিতে কোনভাবেই এনেমা (মলদ্বারে তরল প্রয়োগের জন্যে ব্যবহৃত সিরিঞ্জ বা ওষধ) ব্যবহার করবেন না।


কখন ডাক্তার দেখাবেন
১. যদি আপনার উদরে তীব্র ব্যথা থাকে এবং উদর বা তলপেট ফুলে ওঠে, জ্বর হয়, কাপুনি ওঠে, বিতৃষন্নাবোধ হয়, কিংবা বমি হয় - এমনকি যখন মনে হবে যে এই লক্ষণগুলো আস্তে আস্তে অপসারিত হচ্ছে অর্থাৎ আপনি সেরে উঠছেন তখনও আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। হতে পারে এটা উদরের ক্ষয়ের জন্যে দায়ী মেমব্রেনের পেরিটানিটিস নামক মারাত্মক জীবননাশী রোগের লক্ষণ।
২. জরুরী ভিত্তিতে ডাক্তারের শরণাপন্ন হোন:
১. যদি আপনার মলে রক্ত বের হয়; সেক্ষেত্রে হয়তো আপনার ভেতরে রক্তপাত ঘটেছে।
২. যদি চিকিৎসা সত্তেও তীব্র ব্যথা থেকেই যায়; সেক্ষেত্রে আপনার উদরের হয়তো অন্য কোন সমস্যা হয়েছে।


কীভাবে প্রতিরোধ করবেন
১. গমের আটার রুটি খাবেন। সজীব ফল, শাক-সব্জি খাবেন। তবে খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবারগুলো ধীরে ধীরে যোগ করুন। হঠাৎ করে অনেক বেশি আশযুক্ত খাবার খেলে সেটা আপনার পরিপাকতন্ত্রে অস্বস্তিকর পরিমাণ গ্যাসের উৎপত্তি ঘটাতে পারে।
২. প্রচুর পরিমাণ পানি পান করুন (নূন্যতম আট গ্লাস প্রতিদিন), বিশেষত যদি আঁশযুক্ত ফলমূল কিংবা শাকসব্জি বা অন্যান্য খাবার খাওয়ার পরিমাণ আপনার বেড়ে যায় সেক্ষেত্রে।
৩. যেসব খাবার সহজে হজম হয় না যেমন বাদাম, বিচি, ভুট্টার দানা, এবং পপকর্ণ ইত্যাদি এড়িয়ে চলুন।
৪. মল ত্যাগের চাপ অনুভব করলে সেটা দমিয়ে রাখবেন না।
৫. প্রতিদিন নিয়মিতভাবে শরীর চর্চা করুন যাতে আপনার পরিপাকতন্ত্রের পেশিগুলো তাদের পূর্বের স্বাভাবিক অবþহায় ফিরে যেতে সক্ষম হয়। এবং নিয়মিত শরীর চর্চা করলে মল ত্যাগের বিষয়টিও নিয়মিত হয়ে ওঠে।
৬. ডাক্তার পরামর্শ না দিলে লাক্সাটিভ ব্যবহার করবেন না। আলুবোখরা বা গবা, এর রস এবং সিলিয়ামের বিচি এগুলোর গুড়ো কিছু ক্যাপসুলের ভেতরে থাকে, এবং সেকারণে সেগুলো লাক্সাটিভের প্রাকৃতিক বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন।
৭. যদি আপনি ধুমপায়ী হন সেক্ষেত্রে ধুমপান ত্যাগ করুন। ধুমপানের কারণে এই রোগ আরও খারাপ দিকে অগ্রসর হতে পারে।
৮. ক্যাফেইন জাতীয় খাবার ত্যাগ করুন। আর আপনি যদি মদ্যপ হন সেক্ষেত্রে সেটা পরিত্যাগ করুন।
Signs and Symptoms

1. Abdominal cramping that is usually most severe on the lower-left side.

2. Nausea.

3. Fever.

4. Diarrhea, constipation, or unusually thin stools.

5. Pain that increases when the sore spot on the abdomen is touched.

6. Intestinal gas.



What to do now

1. If you have symptoms of diverticulitis, see a doctor.

2. Never use an enema for this condition.



When to call a doctor

1. If you have severe abdominal pain and swelling, fever, chills, and nausea or vomiting-even if you think your symptoms are getting better. You could have peritonitis, a life-threatening infection of the membrane that lies the abdominal cavity.

2. Call for an immediate appointment:

1. If blood appears in your stools; this may mean that you have internal bleeding.

2. If severe pain continues despite treatment; you may have another abdominal disorder.



How to prevent it

1. Eat whole-grain breads, fresh fruits, and vegetables. Add fiber gradually, though. A sudden switch to a high-fiber diet can create an uncomfortable amount of intestinal gas.

2. Drink plenty of fluids (at least eight glasses of water a day), especially if you increase your fiber intake.

3. Avoid foods that are difficult to digest such as nuts, seeds, corn, and popcorn.

4. Don’t delay or ignore the urge to move your bowels.

5. Exercise regularly to help the muscles in your intestines retain their tone. This encourages regular bowel movements.

6. Don’t use laxatives unless your doctor recommends them. Prunes, prune juice, and psyllium seed (available in drugstores, as powder of capsules) are good natural alternatives.

7. If you smoke qui; smoking may aggravate the problem.

8. Avoid caffeine, and if you drink alcohol, do so in moderation.